Posts

দেশে ফিরে ও সুমির অশান্তির কমতি নেই

Image
সৌদিতে নির্যাতনের শিকার সুমি আক্তার ভালো নেই। দেশে ফিরে নতুন সংকটে পড়েছেন তিনি। শারীরিক অসুস্থতার পাশাপাশি স্বামী নুরুল ইসলামের হুমকি-ধমকিতে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই এ সংকট নিরসনে সরকারের কাছে পুনর্বাসন চায় সুমির পরিবার। এদিকে সৌদি আরবে তার এই করুণ পরিণতির জন্য স্বামীকে দায়ী করে সুমি তার স্বামীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাইছেন না। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সুমির স্বামীসহ প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেবেন বলেও জানান সুমি। উল্লেখ্য, সুমির বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকায়। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে। গত ১৫ নভেম্বর সৌদিতে নির্যাতনের শিকার গৃহকর্মী সুমি আক্তারকে দেশে ফিরিয়ে এনে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। সুমি এখন তার বাবার বাড়িতেই আছেন। সরেজমিন সুমির বাবা বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি ফেরার পর থেকেই সুমি ঘরের মধ্যেই সময় কাটান। কারও সঙ্গে তেমন কথাও বলছেন না। এ ছাড়া শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন। চোখের কর্ণিয়া সমস্যায় ভুগছেন। কিন্তু টাকার অভাবে চ...

বিপিএল ২০১৯ এর সম্পুর্ন সূচী প্রকাশ, সবাই এক নজরে দেখে নিন

Image
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের সূচি ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল। এবারের আসরে প্রতিদিন ম্যাচ হবে দু'টি করে। দিনের ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়। সন্ধ্যার ম্যাচ শুরু ৫টা ২০ মিনিটে। ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। একই দিন কুমিল্লা ওয়ারিয়র্স খেলবে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে। ১১ থেকে ১৪ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। এরপর ২ থেকে ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচগুলো। ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম এলিমেনেটর। ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে কোয়ালিয়ার্সের ম্যাচ। ১৭ জানুয়ারি হবে ফাইনাল। এলিমিনেটর্স এবং ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। বঙ্গবন্ধু বিপিএলের পূর্নাঙ্গ সূচি- ঢাকা পর্ব (প্রথম) ১১ ডিসেম্বর, ২০১৯ ...

ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক

Image
ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকতে বললেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। 31অক্টোবর নিজের ফেসবুক আইডিতে তিনি এ সতর্ক বার্তা দেন। ডেইলি সিলেটের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো- সকল ফেসবুক ব্যবহারকারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক একাউন্ট হ্যাক করে বা তাদের নামে নতুন একাউন্ট খুলে বিভিন্ন পোস্ট দিয়ে জনগনকে বিভ্রান্ত করা হচ্ছে। সুতরাং সামাজিক যোগযোগ মাধ্যম বা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা একান্ত কাম্য। কোনো প্রকার গুজব না ছড়াতে এবং কোনো গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে সিলেট জেলা পুলিশ। যে কোনো ঘটনার সত্যতা যাচাই করতে নিকটস্থ থানা পুলিশকে বা ৯৯৯-এ ফোন করুন। ধন্যবাদ। বিজ্ঞপ্তি

Narration শেখার সহজ নিয়ম ,১০ মিনিটে শিখে ফেলুন

Image
Narration শেখার সহজ নিয়ম - বক্তা যাহা বলে তাহাই narration বা উক্তি। Narration দুই প্রকার : 1.Direct Narration 2.Indirect Narration - Direct Narration: যখন কোন কথা কে পরিবর্তন না করে অবিকল সে ভাষাই ব্যক্ত করা হয় তখন তাকে Direct Narration বলে। ইহাকে inverted commas এর মধ্যে রাখা হয়। - Inverted commas এর ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃতি করে আর একে Reported Speech বলে। বক্তার বক্তব্যে বাইরের verb কে reporting verb বলে। - Indirect Narration: যখন কোন কথা কে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয় তখন তাকে Indirect Narration বলে। - *****Narration পারতে হলে জানতে হবে। 1. Sentence চেনার উপায় । 2. Sentence এর পরিবর্তন । 3. Person এর পরিবর্তন । 4. Verb এর পরিবর্তন । - ***1. Sentence চেনার উপায় । 1.Assertive= Subject প্রথমে থাকলে । যেমন: Tanvir Anam is my son. - 2.Interrogative=Wh Question +Auxiliary Verb অথবা Auxiliary Verb প্রথমে থাকলে । শেষে ? যেমন: Where are you going ? Are you eating? - 3.Imperative=Present Form, Don't/Never +Present Form, Please,Ki...

সাত দল নিয়ে বঙ্গবন্ধু বিপিএল,দেখে নিন সুচী

Image
ঢাকা, ৩০ সেপ্টেম্বর- আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর হবে বঙ্গবন্ধুর নামে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরটি উৎসর্গ করা হবে। কীভবে হবে বিপিএল-এতদিন ধোঁয়াশার মধ্যে থাকলেও এবারের আসরের গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু বিপিএলে থাকছে সাতটি দল। তবে ফ্র্যাঞ্চাইজি বিসিবির হাতে থাকায় আগের নামগুলো থাকছে না। এবারের বিপিএলের দলগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও কুমিল্লা। নতুন স্পন্সর অনুযায়ী, নতুন নাম নিয়ে হাজির হতে পারে দলগুলো। সাত দল নিয়ে ডাবল লিগ রাউন্ডে প্রাথমিকভাবে ম্যাচ হবে ৪২টি। এই ম্যাচগুলোর পরে সেরা চার দল খেলবে প্লে-অফ ম্যাচ। প্লে অফ ম্যাচ হবে তিনটি। আইপিলের পদ্ধতিতে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ, এলিমেনেটর ম্যাচ ও সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ হবে। এক নম্বর ও দুই নম্বর দলের মধ্যে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ দল। তাদের মধ্যে জয়ী দল ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে সেকেন্ড কোয়...

দেখে নেওয়া যাক সর্বোচ্চ ১০ গোলদাতা কারা

Image
বিশ্বের সেরা খেলোয়াড় কে, এই প্রশ্নটি করা হলে অনেকেই চিন্তায় পড়ে যাবেন। কারণ এই প্রশ্নে গোটা ফুটবল দুনিয়া দ্বিধাবিভক্ত। কারো চোখে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে সেরা তো কারো চোখে আর্জেন্টাইন জাদুকর ম্যারাডোনা। অনেকে আবার আলফ্রেডো ডি স্টেফানোকেও সেরা মানেন। বর্তমান সময়ে আবার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে তুলনা টানা হয়। তবে কে সেরা সেটা অমীমাংসিত্ তবে যদি প্রশ্ন করা হয় গোল করতে কে সেরা। তাহলে খুব সহজেই মিলতে পারে উত্তরটি। কারণ এখন পর্যন্ত চেক রিপাবলিকের জোসেফ বিকানই ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক। তার খুব কাছেই আছেন পর্তুগালের কিংবদন্তী ইউসেবিও। তবে ম্যাচ প্রতি গোলের হিসেবে তার ধারেকাছেও নেই। এই রেকর্ডের ভাগীদার হবেন রোনালদো ও মেসিও। তারা হয়তো বিকানকে ছাড়িয়ে যাবেন। তবে গোল করার রেশিওতে তাকে কখনোই পরাস্ত করতে পারবেন না। দেখে নেওয়া যাক সর্বোচ্চ ১০ গোলদাতা কারা চেক রিপাবলিকের বিকান ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত গোল করেছেন ৮০৮টি। ম্যাচ খেলেছেন মাত্র ৫৮৩টি। তার গোল রেশিও ১.৫৩। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত খেলেছেন তিনি। পর্তুগালের ইউসেবিও ১৯৫৭ থেকে ৭৯ সাল পর্যন্ত খেলেছ...

অপু আবার বিয়ে করেছে

Image
Bd tech fs:সরাসরি না বললেও বিয়ের ইঙ্গিত দিয়েছেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। প্রতিটি ক্ষেত্রে পরিবারের সহযোগিতা পেয়েছেন, তাই তারা যা চাইবেন সে ইচ্ছাই পূরণ করবেন বলে জানান ‘মনে প্রাণে তুমি’ সিনেমার এই অভিনেত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে অপুর সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে কথা হয় দৈনিক আমাদের সময় অনলাইনের। তখনই বিয়ের ব্যাপারে ইঙ্গিত দেন তিনি।