Ssc result published, কবে এস এসে সি পরীক্ষার রেজাল্ট দিবে জেনে নিন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬ মে ঘোষণা করা হবে। শুক্রবার (০৩ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ মে সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।“সেখানেই ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।”.    SSC result কিভাবে দেখবেন ভিডিও টা দেখুন https://youtu.be/j4Htl1s6iII
সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় এবার তা হচ্ছে না।

Comments